Chapter 6 · pp. 55-64

পরমাণুর গঠন

Structure of the atom

পরমাণুর ভেতরে কী আছে, আইসোটোপ কীভাবে আমাদের কাজে লাগে, আর ইলেকট্রন দিয়ে বা নিয়ে পরমাণু কীভাবে আয়ন হয়ে যৌগ গড়ে।

What you will learn

  • পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারব;
  • পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারব;
  • আইসোটোপ ব্যাখ্যা করতে পারব;
  • ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারব;
  • আয়ন কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে পারব;
  • ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য করতে পারব;
  • অ্যানায়ন ও ক্যাটায়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত প্রণয়ন করতে পারব;
  • আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারব;
  • আমাদের জীবনে আইসোটোপের অবদান উপলব্ধি করতে পারব।

Lessons

পরমাণুর ধারণার বিকাশ ও গঠন ডেমোক্রিটাস থেকে ডাল্টন, রাদারফোর্ড ও বোর। কীভাবে জানা গেল পরমাণু অবিভাজ্য নয়, এর কেন্দ্রে নিউক্লিয়াস আর চারপাশে ইলেকট্রন। 11 min Easy 12 questions পারমাণবিক সংখ্যা, ভরসংখ্যা ও আইসোটোপ প্রোটনের সংখ্যা মৌল চেনায়, প্রোটন আর নিউট্রন মিলে ভরসংখ্যা, আর একই মৌলের ভিন্ন ভরসংখ্যার পরমাণুরা আইসোটোপ। নিজের হাতে পরমাণু বানিয়ে দেখো। 13 min Medium 13 questions আইসোটোপের ধর্ম ও ব্যবহার তেজস্ক্রিয় আইসোটোপ কীভাবে রোগ নির্ণয় ও চিকিৎসায়, কৃষিতে, খাদ্য সংরক্ষণে আর ফসিলের বয়স নির্ণয়ে কাজে লাগে। 13 min Easy 11 questions পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে (2n22n^2), আর কীভাবে লেখা হয় ইলেকট্রন বিন্যাস, যেমন সোডিয়ামের ২, ৮, ১। 12 min Medium 13 questions ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম পূর্ণ কক্ষপথের পরমাণু কেন নিষ্ক্রিয়, আর ইলেকট্রন দিয়ে বা নিয়ে পরমাণু কীভাবে ক্যাটায়ন ও অ্যানায়ন হয়ে যৌগ তৈরি করে। 12 min Medium 17 questions

71 questions

প্রশ্ন ১ বহুনির্বাচনি সহজ নমুনা প্রশ্ন

একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?

প্রশ্ন ২ বহুপদী সমাপ্তিসূচক মাঝারি নমুনা প্রশ্ন

রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে

  1. i. পরমাণু অবিভাজ্য
  2. ii. ইলেকট্রন কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে
  3. iii. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন ৩ অভিন্ন তথ্যভিত্তিক সহজ নমুনা প্রশ্ন
নিচের তথ্যের আলোকে উত্তর দাও

কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে।

  1. ১.
    বহুনির্বাচনি

    পরমাণুটির ভরসংখ্যা কত?

  2. ২.
    বহুনির্বাচনি

    উদ্দীপকে উল্লিখিত মৌলটি কী?

প্রশ্ন ৪ সৃজনশীল মাঝারি নমুনা প্রশ্ন
উদ্দীপক

X পরমাণুর পারমাণবিক সংখ্যা ১১। অন্যদিকে Y পরমাণুর পারমাণবিক সংখ্যা ১৭ এবং নিউট্রন সংখ্যা ১৮।

  1. ক.

    আইসোটোপ কাকে বলে?

    ১
  2. খ.

    NaX+\ce{Na+} একটি ক্যাটায়ন, ব্যাখ্যা করো।

    ২
  3. গ.

    Y পরমাণুর ভরসংখ্যা কত?

    ৩
  4. ঘ.

    X ও Y পরমাণুর ইলেকট্রনবিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো।

    ৪
প্রশ্ন ৫ সৃজনশীল মাঝারি নমুনা প্রশ্ন
উদ্দীপক

নিচের চিত্রে বাঁয়েরটি চিত্র-১ ও ডানেরটি চিত্র-২। দুটিতেই কেন্দ্রে নিউক্লিয়াস আর কক্ষপথে ইলেকট্রন দেখানো হয়েছে।

উদ্দীপকের চিত্র
  1. ক.

    ভরসংখ্যা কাকে বলে?

    ১
  2. খ.

    অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    ২
  3. গ.

    উদ্দীপকের ১ নং চিত্রের পরমাণুর গঠন বর্ণনা করো।

    ৩
  4. ঘ.

    ১ ও ২ নং চিত্রের পরমাণুর সক্রিয়তার তুলনামূলক আলোচনা করো।

    ৪
প্রশ্ন ৬ প্রশ্নোত্তর সহজ নমুনা প্রশ্ন

Na পরমাণু কেন ধনাত্মক আয়নে পরিণত হয়? ব্যাখ্যা করো।

প্রশ্ন ৭ প্রশ্নোত্তর সহজ নমুনা প্রশ্ন

হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা করো।

প্রশ্ন ৮ প্রশ্নোত্তর মাঝারি নমুনা প্রশ্ন

Cl পরমাণু কোন আয়নে পরিণত হয়? ব্যাখ্যা করো।

প্রশ্ন ৯ বহুনির্বাচনি সহজ

‘এটম’ কথাটি যে গ্রিক শব্দ এটোমোস থেকে এসেছে, তার অর্থ কী?

প্রশ্ন ১০ বহুনির্বাচনি সহজ

জন ডাল্টন কত সালে পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে পরমাণু সম্পর্কে তাঁর মতবাদ দেন?

প্রশ্ন ১১ সত্য/মিথ্যা সহজ

অ্যারিস্টটলের মতে, পদার্থকে ভাঙতে থাকলে একসময় আর ভাঙা যায় না এমন কণা পাওয়া যায়।

প্রশ্ন ১২ বহুনির্বাচনি সহজ

পরমাণুর কেন্দ্রের যে ক্ষুদ্র জায়গায় ধনাত্মক আধান ও প্রায় সব ভর আবদ্ধ, রাদারফোর্ড তার কী নাম দেন?

প্রশ্ন ১৩ বহুনির্বাচনি সহজ

ইলেকট্রন কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এ ধারণা প্রথম কে দেন?

প্রশ্ন ১৪ বহুপদী সমাপ্তিসূচক মাঝারি

নিউক্লিয়াস সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ করো

  1. i. এতে প্রোটন ও নিউট্রন থাকে
  2. ii. পরমাণুর প্রায় সব ভর এখানে থাকে
  3. iii. এর আধান ঋণাত্মক

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন ১৫ বহুনির্বাচনি সহজ

নিচের কোন কণার ভর সবচেয়ে কম?

প্রশ্ন ১৬ সংক্ষিপ্ত উত্তর সহজ

শূন্যস্থান পূরণ করো: নিউট্রনের আধান _______।

প্রশ্ন ১৭ সত্য/মিথ্যা সহজ

পরমাণুর ধনাত্মক আধানযুক্ত কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘোরে।

প্রশ্ন ১৮ অভিন্ন তথ্যভিত্তিক মাঝারি
নিচের তথ্যের আলোকে উত্তর দাও

একটি পরীক্ষায় খুব পাতলা সোনার পাতের দিকে ১০,০০০টি আলফা কণা ছোড়া হলো। প্রায় সবগুলো কণা সোজা বেরিয়ে গেল, কয়েকটি বেশ খানিকটা বেঁকে গেল, আর মাত্র একটি বা দুটি কণা যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে এল।

  1. ১.
    বহুনির্বাচনি

    প্রায় সব কণা সোজা বেরিয়ে যাওয়া থেকে কী বোঝা যায়?

  2. ২.
    বহুনির্বাচনি

    দুই-একটি কণা ফিরে আসার কারণ কী?

প্রশ্ন ১৯ প্রশ্নোত্তর কঠিন

রাদারফোর্ডের পরীক্ষায় অল্প কয়েকটি আলফা কণা ফিরে আসে কেন? টমসনের "প্লাম পুডিং" মডেল সত্যি হলে কী ঘটত?

প্রশ্ন ২০ সংখ্যায় উত্তর সহজ

সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ ও ভরসংখ্যা ২৩। একটি সোডিয়াম পরমাণুতে কয়টি নিউট্রন আছে?

টি

প্রশ্ন ২১ সংখ্যায় উত্তর সহজ

একটি পরমাণুর নিউক্লিয়াসে ১৪টি প্রোটন ও ১৪টি নিউট্রন আছে। পরমাণুটির ভরসংখ্যা কত?

প্রশ্ন ২২ সংখ্যায় উত্তর মাঝারি

ফসফরাসের পারমাণবিক সংখ্যা ১৫ ও ভরসংখ্যা ৩১। একটি নিরপেক্ষ ফসফরাস পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে?

টি

প্রশ্ন ২৩ সংখ্যায় উত্তর মাঝারি

ক্লোরিনের দুটি আইসোটোপ 1735Cl^{35}_{17}\ce{Cl} ও 1737Cl^{37}_{17}\ce{Cl}। ক্লোরিন-৩৭ পরমাণুর নিউক্লিয়াসে কয়টি নিউট্রন আছে?

টি

প্রশ্ন ২৪ বহুনির্বাচনি সহজ

একই মৌলের আইসোটোপগুলোর মধ্যে কোনটি সবসময় সমান?

প্রশ্ন ২৫ বহুনির্বাচনি সহজ

হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউক্লিয়াসে কয়টি নিউট্রন থাকে?

প্রশ্ন ২৬ বহুপদী সমাপ্তিসূচক মাঝারি

612C^{12}_{6}\ce{C} ও 614C^{14}_{6}\ce{C} পরমাণু দুটি সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ করো

  1. i. দুটির প্রোটন সংখ্যা সমান
  2. ii. দুটির নিউট্রন সংখ্যা সমান
  3. iii. দুটিতেই ৬টি করে ইলেকট্রন আছে

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন ২৭ সত্য/মিথ্যা মাঝারি

কোনো একটি পরমাণুর ভরসংখ্যা ভগ্নাংশ হতে পারে।

প্রশ্ন ২৮ সত্য/মিথ্যা মাঝারি

দুটি পরমাণুর ভরসংখ্যা সমান হলেই তারা একই মৌলের আইসোটোপ।

প্রশ্ন ২৯ সংক্ষিপ্ত উত্তর সহজ

যে মৌলের প্রতিটি পরমাণুতে ৮টি প্রোটন থাকে, তার নাম লেখো।

প্রশ্ন ৩০ বহুনির্বাচনি মাঝারি

কোনটির সংখ্যা বদলালে পরমাণুটি অন্য মৌলের পরমাণু হয়ে যায়?

প্রশ্ন ৩১ সৃজনশীল মাঝারি
উদ্দীপক

A, B ও C তিনটি পরমাণু। A-তে ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন, B-তে ৬টি প্রোটন ও ৮টি নিউট্রন, আর C-তে ৭টি প্রোটন ও ৭টি নিউট্রন আছে। তিনটিই আধান নিরপেক্ষ।

  1. ক.

    পারমাণবিক সংখ্যা কাকে বলে?

    ১
  2. খ.

    পরমাণু আধান নিরপেক্ষ কেন? ব্যাখ্যা করো।

    ২
  3. গ.

    A, B ও C এর ভরসংখ্যা নির্ণয় করো।

    ৩
  4. ঘ.

    B ও C এর ভরসংখ্যা সমান হলেও এরা আইসোটোপ নয়, কিন্তু A ও B আইসোটোপ: বিশ্লেষণ করো।

    ৪
প্রশ্ন ৩২ বহুনির্বাচনি সহজ

অস্থায়ী আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয় কেন?

প্রশ্ন ৩৩ বহুপদী সমাপ্তিসূচক সহজ

চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে

  1. i. ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র রক্তনালি শনাক্ত করা যায়
  2. ii. ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায়
  3. iii. ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন ৩৪ বহুনির্বাচনি সহজ

তেজস্ক্রিয় রশ্মি দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায় কেন?

প্রশ্ন ৩৫ বহুনির্বাচনি সহজ

কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কী জানা যায়?

প্রশ্ন ৩৬ বহুনির্বাচনি সহজ

কোনো ফসিল কত বছরের পুরনো তা কীভাবে বোঝা যায়?

প্রশ্ন ৩৭ সংখ্যায় উত্তর মাঝারি

একটি প্রাচীন হাড়ে কার্বন-১৪ এর পরিমাণ জীবিত প্রাণীর তুলনায় 18\frac{1}{8} অংশ। কার্বন-১৪ এর অর্ধায়ু ৫৭৩০ বছর হলে হাড়টির বয়স কত বছর?

বছর

প্রশ্ন ৩৮ সংখ্যায় উত্তর মাঝারি

একটি নমুনায় ৮০০টি কার্বন-১৪ পরমাণু আছে। দুটি অর্ধায়ু (১১,৪৬০ বছর) পরে গড়ে কয়টি কার্বন-১৪ পরমাণু বাকি থাকবে?

টি

প্রশ্ন ৩৯ সত্য/মিথ্যা মাঝারি

তেজস্ক্রিয় রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করা খাবার নিজেই তেজস্ক্রিয় হয়ে যায়।

প্রশ্ন ৪০ সত্য/মিথ্যা সহজ

একই মৌলের বিভিন্ন আইসোটোপের রাসায়নিক ধর্মে তেমন পার্থক্য নেই।

প্রশ্ন ৪১ সংক্ষিপ্ত উত্তর মাঝারি

কোনো তেজস্ক্রিয় আইসোটোপের পরমাণুগুলোর অর্ধেক ভেঙে যেতে যে সময় লাগে, তাকে কী বলে?

প্রশ্ন ৪২ প্রশ্নোত্তর মাঝারি

আমাদের জীবনে আইসোটোপের অবদান তিনটি উদাহরণ দিয়ে লেখো।

প্রশ্ন ৪৩ সৃজনশীল মাঝারি
উদ্দীপক

রাফির নানুর থাইরয়েড গ্রন্থির সমস্যা নির্ণয়ের জন্য ডাক্তার তাঁকে নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্রে পাঠালেন। সেখানে খুব সামান্য তেজস্ক্রিয় আয়োডিন খাইয়ে একটি যন্ত্রে পরীক্ষা করা হলো। ফেরার পথে জাদুঘরে রাফি দেখল, একটি প্রাচীন কাঠের নৌকার পাশে লেখা আছে, কার্বন-১৪ মেপে জানা গেছে এর বয়স প্রায় ৫,৭৩০ বছর।

  1. ক.

    তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?

    ১
  2. খ.

    আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম প্রায় একই হলেও তাদের শনাক্ত করা যায় কেন?

    ২
  3. গ.

    নৌকার কাঠে এখন জীবিত গাছের তুলনায় কত অংশ কার্বন-১৪ আছে? ব্যাখ্যা করো।

    ৩
  4. ঘ.

    উদ্দীপকের দুটি ঘটনার আলোকে আমাদের জীবনে আইসোটোপের অবদান মূল্যায়ন করো।

    ৪
প্রশ্ন ৪৪ সংখ্যায় উত্তর সহজ

2n22n^2 সূত্র অনুযায়ী চতুর্থ কক্ষপথে (n=4n = 4) সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?

টি

প্রশ্ন ৪৫ সংক্ষিপ্ত উত্তর সহজ

সোডিয়ামের (পারমাণবিক সংখ্যা ১১) ইলেকট্রন বিন্যাস লেখো। (কমা দিয়ে, যেমন ২, ৩)

প্রশ্ন ৪৬ সংক্ষিপ্ত উত্তর সহজ

অক্সিজেনের (পারমাণবিক সংখ্যা ৮) ইলেকট্রন বিন্যাস লেখো।

প্রশ্ন ৪৭ সংক্ষিপ্ত উত্তর মাঝারি

অ্যালুমিনিয়ামের (পারমাণবিক সংখ্যা ১৩) ইলেকট্রন বিন্যাস লেখো।

প্রশ্ন ৪৮ সংক্ষিপ্ত উত্তর মাঝারি

আর্গনের (পারমাণবিক সংখ্যা ১৮) ইলেকট্রন বিন্যাস লেখো।

প্রশ্ন ৪৯ সংক্ষিপ্ত উত্তর কঠিন

পটাশিয়ামের (পারমাণবিক সংখ্যা ১৯) ইলেকট্রন বিন্যাস লেখো।

প্রশ্ন ৫০ সংখ্যায় উত্তর মাঝারি

একটি নিরপেক্ষ পরমাণুর ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৬। এর পারমাণবিক সংখ্যা কত?

প্রশ্ন ৫১ বহুনির্বাচনি সহজ

লিথিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?

প্রশ্ন ৫২ বহুপদী সমাপ্তিসূচক সহজ

কক্ষপথ সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ করো

  1. i. প্রথম কক্ষপথে সর্বোচ্চ ২টি ইলেকট্রন থাকতে পারে
  2. ii. তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে
  3. iii. কক্ষপথগুলোকে শক্তিস্তরও বলা হয়

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন ৫৩ সত্য/মিথ্যা মাঝারি

প্রথম ২০টি মৌলের বেলায়, দ্বিতীয় কক্ষপথ পূর্ণ না হলেও তৃতীয় কক্ষপথে ইলেকট্রন যেতে পারে।

প্রশ্ন ৫৪ অভিন্ন তথ্যভিত্তিক মাঝারি
নিচের তথ্যের আলোকে উত্তর দাও

X, Y ও Z তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৬, ১০ ও ১৪।

  1. ১.
    বহুনির্বাচনি

    Y এর ইলেকট্রন বিন্যাস কোনটি?

  2. ২.
    বহুনির্বাচনি

    X ও Z এর মধ্যে মিল কোথায়?

প্রশ্ন ৫৫ সৃজনশীল মাঝারি
উদ্দীপক

একটি পরমাণুর নিউক্লিয়াসে ১২টি প্রোটন ও ১২টি নিউট্রন আছে। পরমাণুটি আধান নিরপেক্ষ।

  1. ক.

    শক্তিস্তর কাকে বলে?

    ১
  2. খ.

    প্রথম কক্ষপথে ২টির বেশি ইলেকট্রন থাকতে পারে না কেন? ব্যাখ্যা করো।

    ২
  3. গ.

    পরমাণুটির ইলেকট্রন বিন্যাস দেখাও।

    ৩
  4. ঘ.

    পরমাণুটির নিউক্লিয়াসে একটি নিউট্রন বেশি থাকলে এর ইলেকট্রন বিন্যাস বা মৌলের পরিচয় কি বদলাত? যুক্তি দাও।

    ৪
প্রশ্ন ৫৬ বহুনির্বাচনি মাঝারি

সালফার (পারমাণবিক সংখ্যা ১৬) পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করলে কোন আয়ন তৈরি হয়?

প্রশ্ন ৫৭ বহুনির্বাচনি সহজ

নিচের কোনটি ক্যাটায়ন?

প্রশ্ন ৫৮ সংখ্যায় উত্তর সহজ

NaX+\ce{Na+} আয়নে কয়টি ইলেকট্রন আছে?

টি

প্রশ্ন ৫৯ সংখ্যায় উত্তর মাঝারি

OX2−\ce{O^2-} আয়নে মোট কয়টি ইলেকট্রন আছে?

টি

প্রশ্ন ৬০ সত্য/মিথ্যা সহজ

কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়।

প্রশ্ন ৬১ সত্য/মিথ্যা সহজ

আয়ন তৈরির সময় পরমাণুর প্রোটন সংখ্যা বদলায় না।

প্রশ্ন ৬২ সংক্ষিপ্ত উত্তর মাঝারি

ম্যাগনেসিয়াম আয়ন (MgX2+\ce{Mg^2+}) ও ক্লোরাইড আয়ন (ClX−\ce{Cl-}) দিয়ে তৈরি যৌগের সংকেত লেখো।

প্রশ্ন ৬৩ সংক্ষিপ্ত উত্তর মাঝারি

ক্যালসিয়াম আয়ন (CaX2+\ce{Ca^2+}) ও অক্সাইড আয়ন (OX2−\ce{O^2-}) দিয়ে তৈরি যৌগের সংকেত লেখো।

প্রশ্ন ৬৪ বহুপদী সমাপ্তিসূচক সহজ

নিচের কোন পরমাণুগুলো নিষ্ক্রিয়?

  1. i. হিলিয়াম (২)
  2. ii. নিয়ন (২, ৮)
  3. iii. সোডিয়াম (২, ৮, ১)

নিচের কোনটি সঠিক?

প্রশ্ন ৬৫ বহুনির্বাচনি মাঝারি

কোন ইলেকট্রন বিন্যাসের পরমাণু সবচেয়ে সহজে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল হয়?

প্রশ্ন ৬৬ অভিন্ন তথ্যভিত্তিক কঠিন
নিচের তথ্যের আলোকে উত্তর দাও

M ও N দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে ২, ৮, ২ এবং ২, ৮, ৭।

  1. ১.
    বহুনির্বাচনি

    M কোন আয়নে পরিণত হয়?

  2. ২.
    বহুনির্বাচনি

    M ও N মিলে গঠিত যৌগের সংকেত কোনটি?

প্রশ্ন ৬৭ প্রশ্নোত্তর সহজ

ক্যাটায়ন ও অ্যানায়নের দুটি পার্থক্য লেখো।